Showing posts with label প্রচার মাধ্যম. Show all posts
Showing posts with label প্রচার মাধ্যম. Show all posts

Monday, February 16, 2009

ফায়ারফক্সেই পড়ুন বিভিন্ন বাংলা পত্রিকা

ফায়ারফক্স ব্রাউজারে বাংলা (নন ইউনিকোড) পত্রিকা সঠিক ভাবে ডিসপ্লের জন্যে পদ্মা ( padma.mozdev.org ) নামের একটি এক্সটেনশন ছিল। এটির একটি আপডেট বেরিয়েছে (৪.১৪ সংস্করণ) যাতে আরও অনেক কটি সংবাদপত্র এখন পড়া যায়।

আনঅফিসিয়াল পদ্মা এক্সপি-আই ফাইলটি পাবেন এখানে:

Click This Link

ইন্সটল করতে প্রথমে ফাইলটি ডাউনলোড করে নিন। তার পর মেনু থেকে ফাইল-->ওপেন ফাইল সিলেক্ট করে ডাউনলোড করা ফাইলটি সিলেক্ট করে ক্লিক করুন। এরপর ফায়ারফক্স রিস্টার্ট করলেই এক্সটেনশনটি ইন্সটল হয়ে যাবে এবং পত্রিকাগুলো কোন ফন্ট ডাউনলোড ছাড়াই পড়তে পাবেন।

নীচে এর অন্তর্ভুক্ত পত্রিকাগুলোর তালিকা দেয়া হলো:

বাংলাদেশী পত্রিকা:

* প্রথম আলো ( http://www.prothom-alo.com )
* আমার দেশ ( http://www.amardeshbd.com )
* দৈনিক দেশ বাংলা ( http://www.dailydeshbangla.com )
* আমাদের সময় ( http://www.amadershomoy.com )
* ভোরের কাগজ ( http://www.bhorerkagoj.net )
* দৈনিক ইত্তেফাক ( http://www.ittefaq.com )
* যায় যায় দিন ( http://www.jaijaidin.com )
* নয়া দিগন্ত ( http://www.dailynayadiganta.com )
* যুগান্তর ( http://www.jugantor.com )
* মানব জমিন ( http://www.manabzamin.net )
* দৈনিক দিনকাল ( http://www.daily-dinkal.com )
* দৈনিক ডেস্টিনি (http://www.dainikdestiny.com )
* সমকাল ( http://www.shamokal.com )
* দৈনিক সংবাদ ( http://www.thedailysangbad.com )
* দৈনিক সংগ্রাম ( http://www.dailysangram.com )

ভারতীয় পত্রিকা:

* আনন্দবাজার ( http://www.anandabazar.com )
* বর্তমান ( http://www.bartamanpatrika.com )
* আজকাল ( http://www.aajkaal.net )
* উত্তরবঙ্গ সংবাদ ( http://www.uttarbangasambad.com )

আরও কিছু প্রয়োজনীয় লিন্ক:

* ফায়ারফক্সে বাংলা কনফিগারেশন

* সম্পূর্ণ বাংলায় ফায়ারফক্স

***Note: If you have Padma already installed, you might need to clean up your old preferences for auto transform to work for new websites. Try "about:config" in Firefox location bar then remove the old line "Padma.autoTransformWhiteList".

গোলাম মুর্তজা হোসেইনের সৌজন্যে প্রাপ্ত

প্রথম প্রকাশ: সামহোয়্যার ইন

Monday, May 26, 2008

যে যায় লন্কায়

বাংলাদেশের বহুল পঠিত দৈনিক ডেইলি স্টারের স্পষ্টবাদী হিসেবে কিছুটা হলেও যা সুনাম ছিল বর্তমানে তা অবনতির দিকে।

এই বিবর্তনটা যেন আমাদের চোখের সামনেই হল। এই তত্তাবধায়ক সরকার গত বছর এগারই জানুয়ারী এলেন। এর পর ১৫ তারিখের ডেইলি স্টারের সম্পাদকীয়তেই মাহফুজ আনাম বাণী দিলেন "আমাদের দমানোর চেষ্টা চালালেও আমরা চুপ করে থাকব না।" তিনি বলে গেলেন গত ১৬ বছরে এই প্রথম তিনি তথ্য মন্ত্রণালয় থেকে ফোন পেয়েছেন এবং দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন।

তারপর জানুয়ারী ১৯, ২০০৭ এ ডেইলি স্টারের ব্যবস্থাপনা সম্পাদককে তত্বাবধায়ক সরকারের প্রেস সচিব করা হল। এর পর থেকেই ক্রমান্বয়ে আমরা দেখেছি এই পত্রিকার নতুন চেহারা।

ডেইলি স্টারের তাসনিম খলিল এবং প্রথম আলোর কার্টুনিস্ট আরিফুর রহমানের উপর যে নির্যাতন চলল তার বিপক্ষে তাদের মালিকপক্ষ কোন বলিষ্ঠ অবস্থান নেয় নি। বরং তাদের পানিতেই ফেলে দিয়েছে ও ত্যাজ্য করেছে।

ওদিকে আমরা দেখেছি তাদের "১৭ বছরের নির্ভীক ও স্বজনপ্রীতি ছাড়া সাংবাদিকতার বড়াই করতে।" অথচ ডেইলি স্টারের একজন সাংবাদিক বলছেন:

"প্রচার মাধ্যমের মুখ এখনও বাঁধা। আমরা সামরিক বাহিনীর বিরুদ্ধে কোন মন্তব্যই করতে পারি না। এক বছরেরও বেশী সময় ধরে এটি চলছে। তাসনিম খলিল ও আরিফুর রহমানের কেইস দুটোর পেছনে বড় কারন রয়েছে।"
সম্প্রতি আব্দুল হান্নান (পিচ্চি না জামাতি?) নামে একজন ফ্রিল্যান্স লেখকের একটি মন্তব্য সম্পাদকীয় ছাপা হয়েছে ডেইলি স্টারে যেখানে তিনি বিস্ময় প্রকাশ করেছেন (৪র্থ প্যারায়) যে "দেশে জরুরী অবস্থা থাকা সত্বেও প্রচার মাধ্যমের কন্ঠরোধের কোন উদ্যোগ নেই। এই প্রথম কোন সাংবাদিক হয়রানি বা দমন নীতির মুখে পরে নি।"

সেন্সরশীপ নিয়ে নিউ এইজের সাম্প্রতিক বলিষ্ঠ অবস্থানের জন্যে এবং রেহনুমা আহমেদের চোখ খুলে দেয়া আর্টিকেলের জবাবে হান্নান বলেছেন (৭ম প্যারা):
"এক শ্রেনীর সংবাদপত্র, বিশেষ করে একটি প্রধান সারির ইংরেজী দৈনিক তাদের সম্পাদকীয়তে সরকারের প্রতিটি কার্যকারনের প্রতিবাদ ও হেয় করে আসছে সরকারের বিরুদ্ধে জনগণকে উত্তেজিত করানোর জন্যে।" সরকারের ফোন কল এবং উপদেশকে উনি স্বাধীনতায় হস্তক্ষেপ মানছেন না।
অসিফ ইউসুফের ঢাকা শহর ব্লগে এই লেখার প্রতিবাদে ডেইলি স্টারের সম্পাদককে গণ ইমেইল করতে বলা হয়।
সেই ব্লগে ডেইলি স্টার থেকে জাফর (?) নামে একজন মন্তব্য করেন:
১) এটি ফ্রিল্যান্স কন্ট্রিবিউটরের বক্তব্য, ডেইলি স্টারের নয়।
২) কাজের চাপে এবং লোক স্বল্পতায় এই লেখাটার সত্যতা যাচাই করা যায় নি।
৩) পাঠকরা নিশ্চয়ই জানেন যে এই সেকশনটি সংবাদ নয় তাই এর যথার্থতা আশা করা ঠিক নয়। এবং এই ব্লগারকে উপদেশ দেয়া হয়েছে কিছু ভদ্রচিতভাবে তার বক্তব্য ডেইলি স্টারে পাঠাতে, সেটি ছাপানো হবে।
এটি ভাল যে ডেইলি স্টার তার মর্যাদার ব্যাপারে সচেতন হয়েছে এবং ব্লগে গিয়ে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করছে। কিন্তু সেটি যদি এমন দুর্বল যুক্তি না দিয়ে তাদের কাজকর্মে প্রতিফলিত হত তাহলে সবারই মঙ্গল হত।

প্রথম প্রকাশ: সচলায়তন

Sunday, May 27, 2007

একটি গ্রেফতারকৃত ল্যাপটপ এবং তা নিয়ে মুখরোচক কাহিনী

ব্লগার তাসনীম খলিল গ্রেফতার হওয়ার সময় তার ল্যাপটপ সিজ করা হয়েছিল। সেই ল্যাপটপে কি ছিল তা যৌথ বাহিনী প্রচার মাধ্যমকে না জানালেও সাপ্তাহিক জনতা (নাম প্রথম শুনলাম) এই নিয়ে একটি কাভার স্টোরী করে। (নতুন ধারার) দৈনিক আমাদের সময় আবার সাপ্তাহিক জনতার খবরটির একটি সংক্ষিপ্ত ভার্সন ছাপে। আপনারা পড়েই বুঝবেন যে কিছু ব্যক্তিগত ইমেইল থেকে শেখ হাসিনার ছেলে জয়কে জড়িয়ে একটি কনস্পিরেসী থিউরি খুঁজতেই ব্যস্ত। তবে চেষ্টাটির যুক্তিগত ভিত্তি কতটুকু ছিল তা নিন্মের বিষয়টি থেকেই প্রমান হয়।

পেপার থেকে ফান্ড রেইজিং পর্বটির উদ্ধৃতি:

"জনৈক আসিফ সালেহ খলিলকে লিখেন, "যে ফান্ড যোগার করেছি তা নিরাপদেই আছে। এখন কিভাবে তোমার হাতে পৌঁছাই তা জানাও। ৮মে তাসনিম লিখেছেন, তুমি ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে নাঈম মোহাইমেনের কাছে পাঠাতে পার। 'আই এম প্রিটি মাচ আন্ডার সার্ভিলেন্স'। আমি তহবিল পেলে মোহম্মদপুরের লোকদের হাতে পৌঁছে দেব।"

মানবাধিকার সংগঠন দৃষ্টিপাতের আসিফ সালেহ ও নাঈম মোহাইমেন আজ দৈনিক আমাদের সময়ে একটি প্রতিবাদলিপি পাঠালে ব্যাপারটি স্পষ্ট হয়।

২০০৭ সালের ১০ই এপ্রিল মধুপুরে নিহত আদিবাসী নেতা চলেশ রিছিলের জন্যে দৃষ্টিপাত তহবিল সংগ্রহের আবেদন জানায়। সংগৃহিত ২৫,০০০ টাকা চলেশ রিছিলের পরিবারের কাছে পাঠানোর জন্যে তাসনিমের সাথে যোগাযোগ করা হয়। আপনারা হয়ত ইতিমধ্যেই দেখছেন যে মধুপুরকে মোহাম্মদপুর বলে রিপোর্টটিকে অন্য উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে।

এখন উপরের ঘটনার পরিপ্রক্ষিতে আমার কয়েকটি প্রশ্ন রয়েছে।

১) ল্যাপটপের তথ্যগুলো কি যৌথবাহিনীর নির্দেশে প্রকাশিত হয়েছে? হলে শুধু একটি পত্রিকাতে কেন?
২) যদি না হয় এবং এর বিষয়বস্তু কিছুটাও যদি সত্যিই হয় তবে এটি সামরিক গোপনীয় তদন্তের বিষয় তা বাইরে এল কি করে? মূল রিপোর্টে তারা ল্যাপটপের তথ্য পাবার কি সুত্র দিয়েছেন?
৩) তাহলে কি সজীব জয়ের সাথে ইমেইলে যোগাযোগ ই তাসনিম কে গ্রফতারের কারন?
৪) কয়েকটি ইমেইলের কথার সুত্র খোঁজা হয়েছে কল্পনার ফানুশ মেলে। একটি দায়িত্বপুর্ন ইনভেস্টিগটিভ রিপোর্টে বিষয়গুলোর ফ্যাক্ট চেক করা দরকার আলোচিত ব্যক্তিদের সাথে ব্যক্তিগত যোগাযোগ করে এবং রিপোর্টে তাদের প্রতিক্রিয়া উল্লেখ করা দরকার। নাহলেতো সেটা একপেশে প্রপাগান্ডা হয়ে যায়।

তাই সাপ্তাহিক জনতার রিপোর্টটি বিশেষ কোন উদ্দেশ্যে প্রপাগান্ডাই ছিল প্রতীয়মান হয়।

Saturday, October 28, 2006

সংবাদ কেন প্রতিষ্ঠানের সম্পত্তি?

গতকাল রাত থেকে একটু পরপর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি জানার অনেক চেষ্টা করেছি। বাংলাদেশ সময় রাত 12টায় পত্রিকাগুলোর ইন্টারনেট সংস্করনগুলো পাবলিশ হয়। তার আগ পর্যন্ত বিডিনিউজ24 নামক সাইটটিতে কিছু সংবাদ পাওয়া গেল। দৃষ্টিপাত ব্লগ ও সামহোয়ার ইন বাংলা ব্লগ থেকে অনেক কিছুই জানা গেল রাতে। আমরা প্রবাসী যারা তাদের কাছে বাংলাদেশী টিভি/রেডিও নেই এবং ইনটারনেটই একমাত্র ভরসা।

দেশের অনেক লোকের ক্ষেত্রেও কে কোন সংবাদপত্র পড়ছে তা সংবাদের নিরপেক্ষতাতে প্রভাব ফেলে।বর্তমানে পরিস্থিতি নতুন মোড় নিয়েছে কারন বিচারপতি হাসান শপথ নিতে অস্বীকার করেছেন। কিন্তু সংবাদ পাব কোথায়? প্রথম আলোর মধ্যাহ্ন সংস্করনে দেখলাম খবর পড়তে টাকা লাগবে। সংবাদ কি শুধুই প্রতিষ্ঠানের সম্পত্তি নাকি?যেখানে ওহমাইনিউজের মত সিটিজেন জার্নালিস্টদের সাইট বিশ্বে প্রাতিষ্ঠানিক সংবাদের এই মনোপলি খর্ব করে দিয়েছে এবং ব্লগগুলো মিডিয়ার থেকে দ্রুত ও কোয়ালিটি রিপোর্ট দিচ্ছে সেখানে বাংলাদেশ কেন পিছিয়ে থাকবে?

দেশের প্রতিটি লোক জার্নালিস্ট হতে পারে। দরকার শুধু একটি সাইট এবং ইন্টারনেট কানেকশন। সামহোয়ার ইন এরকম একটি সিটিজেন জার্নালিস্টভিত্তিক খবরের সাইট নিয়ে চিন্তা ভাবনা করছে। আমি তাদের অনুরোধ করব দ্রুত এটিকে বাস্তবায়ন করতে। আর এখানকার ব্লগারদের প্রতি আমার অনুরোধ, আপনারা যে যে এলাকায় আছেন ওখান থেকে ফার্স্ট হ্যান্ড সংবাদ আপনাদের ব্লগে প্রকাশ করুন। শফিক রেহমানদের মত লোকের কাছে সংবাদকে জিম্মি রাখলে চলবে না। এবারের ইলেকশনে ব্লগাররা একটি দৃষ্টান্তমুলক ভুমিকা পালন করুক দেশের লোকের কাছে।