Tuesday, April 25, 2006

ছেলে আর মেয়ের মধ্যে প্রেমহীন বন্ধুত্ব সম্ভব?

আপনারা যারা When Harry Met Sally ছবিটি দেখেছেন তারা হয়ত তর্ক করবেন যে এটা সম্ভব নয় । হ্যারী ও স্যালী যদিও অনেক বছর ধরে চেষ্টা করেছে তাদের বন্ধুতের ্বসম্পর্ককে টিকিয়ে রাখতে যৌনতাবিহীনভাবে কিন্তু শেষ পর্যন্ত তারা পারে না ।

আবার যারা Lost in Translation ছবিটি দেখেছেন তারা মানবেন যে একটি ছেলে এবং একটি মেয়ে এক বিছানায় সারারাত গল্প করে কাটাতে পারে কোনরুপ শারীরিক আকর্ষন দ্্বারা বিঘনিত না হয়ে ।

আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপটে অনেকেই হয়ত মানতেই চাইবেনা যে ছেলে আর মেয়ের মধ্যে প্রেমহীন বন্ধুত্ব সম্ভব । আমি অনেক তথাকথিত প্রগতিশীল মানুষকেও দেখেছি ছেলে-মেয়ে সম্পর্ক নিয়ে মুখরোচক মন্তব্য করতে । এর জন্যে হয়ত অনেক ভাল বন্ধুতেরই অকাল পরিসমাপ্তি ঘটে । কিন্তু সামাজিক ও ধর্মীয় অনুশাষনের মধ্য দিয়েও এরুপ বন্ধুত্ব টিকিয়ে রাখা সম্ভব । আমরা কি একটু উদারভাবে চিন্তা করতে পারিনা?

আপনারা কি ভাবছেন এ নিয়ে?

Thursday, April 06, 2006

মধ্য ইউরোপে বন্যা

এই বছর অতিরিক্ত বরফপাত এবং বসন্তের শুরুতেই অতিরিক্ত তাপমাত্রা ও বৃষ্টিপাত এর জন্যে মধ্য ইউরোপে বন্যা দেখা দিয়েছে । উচু পাহাড়ের বরফ দ্রূতহারে গলে যাওয়ায় দানিউব ও এলবে নদী উপচে প্রচুর এলাকা প্লাবিত হয়েছে । চেক রিপাবলিকে সাতজন এবং স্লোভাকিয়ায় দুজন মারা গিয়েছে ।

টিভিতে জার্মানীর স্যক্সনি প্রদেশের বন্যার প্রকোপ দেখছিলাম । বন্যার দেশ থেকে আসা আমারতো দৃশ্যগুলো অপরিচিত নয় । তবে বুঝলাম যে বেশ ক্ষতি হয়েছে কারন সম্পদ যত আধুনিক তার মুল্যও তত বেশি । অবশ্য অনেকেরই ইনসুরেনস করা আছে এবং রাট্ট্র বলেছে পুনর্গঠনে সাহায্য করবে । ভাবলাম আমাদের দেশে কবে দুর্গতদের এরকম সাহায্য আশা করা যাবে?

ধনী দেশ হোক আর গরীব দেশ হোক প্রকৃতির ভয়াল থাবার কাছ থেকে কারুরি রেহাই নেই । আমাদের দেশে যদি প্রতি বছর বন্যা না হতো তাহলে আমাদের দেশ নিশচয়ই অর্থনৈতিকভাবে আরেকটুু উন্নত থাকত ।

Sunday, January 01, 2006

ওয়েবলগের জগত

সেটি ছিলো ২০০৩ সালের এপ্রিল মাসের কোন এক দিন । তখন ইরাক যুদ্ধের গরম খবরে পূর্ন পত্রিকাগুলো । হঠাৎ দেখলাম সালাম পাকশ এর ওয়েবলগ সম্পর্কে একটি লেখা । ওটি ছিলো বলগার এ হোস্ট করা । সালাম এবং অন্যান্যদের লেখা পড়ে আমার অন্য একটি জগৎ উন্মোচন হলো ।আমার মনে হলো আমারও অনেক কিছু বলার আছে । উৎসাহী আমি নিজেই একটি ওয়েবলগ শুরু করলাম 'তৃতিয় বিশ্বের চোখে' (পছন্দের লিংক দেখুন) ।

প্রথম দিকে আমার যাত্রা ছিল উদ্দেশ্যবিহীন । তারপর লক্ষ্য করলাম যে বাংলাদেশ সম্প র্কে বিদেশীদের তেমন একটা ধারনা নৈই । শুধু হেডলাইনে পড়া খারাপ খবরগুলো (বন্যা, দারিদ্র্য, মৌলবাদ) দিয়েই দেশের পরিচয় । এদেশের মানুষদের তো আর সেই ভুল ভাঙানোর তেমন সুযোগ নেই । তখন মনে হলো ওয়েবলগ হতে পারে বাংলাদেশীদের সেই কনঠস্ব র । আমি তাই সবসময়ই বাংলাদেশীদের ওয়েবলগকে স্বাগত জানাই এবং প্রমোট করার চেস্টা করি ।

আমি বাংলাদেশীদের ওয়েবলগের একটি সাম্প্রতিক তালিকাও রেখেছি আমার ওয়েবলগে। এর আগেও বাংলা ওয়েবলগ এর চেষ্টা করা হয়েছে বিভিন্নভাবে (পছন্দের লিংক দেখুন) । কিনতু সেগুলো তেমন আগায়নি ।

আমি সামহোয়্যার ইন এর এই উদ্দ্যোগকে স্বাগত জানাই । আমি আশা করি এটি অনেক বাংলা কনঠস্বরের কলকাকলিতে অচিরেই মুখরিত হবে ।

Tuesday, July 05, 2005

প্রতিবন্দ্ধকতা

সারারাত ধরে প্রচুর বৃষ্টি । সকালে পথে পথে জমাট জল । নিচে অদৃশ্য ম্যানহোল ভেবে বিব্রত পথচারি ও চালক। জলাবদ্ধ রাস্তায় যানবাহন আটকে যাচ্ছে । প্রচন্ড যানজট । মানুষের চলার উপায় কি? আধুনিক শহর বলে পরিচিত ঢাকার একি দুরবস্থা !

Sunday, June 26, 2005

মন ভালো নেই


প্রচুর কাজ কিনতু কোনটাই শেষ হচ্ছেনা । আমি যে এখন কি করি ।

Wednesday, June 15, 2005

বাদল দিনের প্রথম কদম ফুল

Image Hosted by ImageShack.us

আজ আষাঢ়স্য প্রথম দিবস

Tuesday, June 07, 2005

অচল প্রেমের পদ্য - হেলাল হাফিজ

আছি ৷
বড্ড জানান দিতে ইচ্ছে করে, আছি,
মনে ও মগজে গুন গুন করে
প্রণয়ের মৌমাছি ৷

*************************

কোনোদিন, আচমকা একদিন
ভালোবাসা এসে যদি হুট করে বলে বসে,
'চলো, যেদিকে দুচোখ যায় চলে যাই
যাবে?'

*************************

তোমার হাতে দিয়েছিলাম অথৈ সম্ভাবনা,
তুমি কি আর অসাধারন? তোমার যে যন্ত্রণা
খুব মামুলী, বেশ করেছো চুুর সুদর্শনা
আমার সাথে চুকিয়ে ফেলে চিকন বিড়ম্বনা৷

*************************

আজন্ম মানুষ আমাকে পোড়াতে পোড়াতে কবি করে তুলেছে,
মানুষের কাছে এওতো আমার এক ধরনের ঋণ৷
এমনই কপাল আমার
অপরিশোধ্য এই ঋণ ক্রমাগত বেড়েই চলেছে৷

*************************

হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি
নয়তো গিঁয়েছি হেরে
থাক না ধ্রুপদী অস্পষ্টতা
কে কাকে গেলাম ছেড়ে৷